অনেকেই আমাকে শুধু একটি রিপোর্ট পাঠিয়ে বলেন—”ডাক্তার সাহেব, ওষুধ লিখে দিন” অথবা “রিপোর্ট দেখে বলুন আমার কী রোগ হয়েছে।”
আসলে চিকিৎসাবিজ্ঞান এতটা সহজ নয়।
রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও একজন মানুষের গুরুত্বপূর্ণ রোগ থাকতে পারে। আবার কোনো রিপোর্টে কিছু অস্বাভাবিকতা থাকলেও রোগী সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন বা সেটি চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে।
কারণ, একটি রিপোর্ট রোগীর পুরো গল্প বলে না।
একজন চিকিৎসক রোগ নির্ণয়ের জন্য বিবেচনা করেন—
- রোগীর বর্তমান উপসর্গ
- রোগের শুরু ও অগ্রগতির ইতিহাস
- পূর্বের রোগ ও ওষুধের ইতিহাস
- শারীরিক পরীক্ষা
- প্রয়োজনীয় রিপোর্ট ও ইমেজিং
অর্থাৎ, রিপোর্ট হলো রোগ নির্ণয়ের একটি অংশ, পুরোটা নয়।
অনেক সময় একই রিপোর্ট দুইজন ভিন্ন রোগীর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে। তাই একজনের জন্য যে চিকিৎসা সঠিক, অন্যজনের জন্য সেটি ভুলও হতে পারে।
মনে রাখবেন, একজন মেডিসিন বিশেষজ্ঞ কখনোই রিপোর্টের চিকিৎসা করেন না; তিনি সব সময় রোগীর চিকিৎসা করেন।
তাই শুধু একটি রিপোর্ট পাঠিয়ে ওষুধ চাওয়ার পরিবর্তে, আপনার সমস্যার বিস্তারিত ইতিহাস, উপসর্গ এবং প্রয়োজন হলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন। তবেই সঠিক রোগ নির্ণয় ও নিরাপদ চিকিৎসা সম্ভব।
